Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ব্যাংকক রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট চালাবে ফ্লাইদুবাই

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
ব্যাংকক রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট চালাবে ফ্লাইদুবাই

সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংকক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই। আগামী ২৭ নভেম্বর থেকে দুবাই ও ব্যাংককের মধ্যে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি। আগে এই রুটে প্রতিদিন দুটি ফ্লাইট চলত। ফ্লাইদুবাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের শুরুতে ব্যাংকক রুটে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালু করে সংস্থাটি। এরপর নতুন করে তৃতীয় ফ্লাইট যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে এই রুটে প্রতিদিনের ফ্লাইট চালুর পর থেকে ৫৫ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছে ফ্লাইদুবাই।


থাইল্যান্ডে ফ্লাইদুবাইয়ের দ্বিতীয় গন্তব্য ব্যাংকক। এর আগে দেশটির ক্রাবি রুটে ফ্লাইট চালু করে সংস্থাটি। নতুন ফ্লাইট চালুর ফলে থাইল্যান্ডে ফ্লাইদুবাইয়ের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা বেড়ে ৩৫ হবে। এর মধ্যে ব্যাংককে সপ্তাহে ২১টি এবং ক্রাবিতে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।


ফ্লাইদুবাইয়ের বাণিজ্যিক কার্যক্রম বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুধীর শ্রীধরন বলেন, থাইল্যান্ড তাদের নেটওয়ার্কের অন্যতম জনপ্রিয় গন্তব্য। জুলাইয়ে চালুর পর ব্যাংকক রুটটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন ফ্লাইটের ফলে যাত্রীরা রাতে, সকাল ও সন্ধ্যায় ভ্রমণের সুযোগ পাবেন।


তিনটি ফ্লাইটই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে ছেড়ে যাবে। ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, প্রথম ফ্লাইট দুবাই থেকে রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে ব্যাংককে পৌঁছাবে সকাল ১০টা ৫ মিনিটে। দ্বিতীয় ফ্লাইট ছাড়বে সকাল ১১টায়, পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। তৃতীয় ফ্লাইট রাত ১১টায় ছেড়ে ব্যাংককে পৌঁছাবে পরদিন সকাল ৮টা ১০ মিনিটে।


ফ্লাইদুবাই জানিয়েছে, যাত্রীরা একটি বুকিংয়ের মাধ্যমে তাদের নিজস্ব ও এমিরেটসের নেটওয়ার্কের শত শত গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে গন্তব্য পর্যন্ত লাগেজ সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।


এয়ারলাইনসটির উড়োজাহাজে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য সম্পূর্ণ সমতল করা যায় এমন আসন রয়েছে। এ ছাড়া পুরো উড়োজাহাজ বহরে স্টারলিংকের মাধ্যমে বিনা মূল্যে ওয়াই-ফাই চালুর কাজ চলছে। তবে কতটি উড়োজাহাজে এই সেবা চালু হয়েছে, তা জানায়নি সংস্থাটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News