Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দ্য ওয়েস্টিন ঢাকার নতুন জিএম গ্যারি ফারস্ট্যাড

প্রতিবেদক | Published: Monday, May 18, 2026
দ্য ওয়েস্টিন ঢাকার নতুন জিএম গ্যারি ফারস্ট্যাড


রাজধানীর অন্যতম পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে গ্যারি ফারস্ট্যাডকে নিয়োগ দিয়েছে। গত ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।


এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন গ্যারি ফারস্ট্যাড কানাডা, কেম্যান দ্বীপপুঞ্জ ও কিউরাসাওতে বিলাসবহুল হোটেল ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


হসপিটালিটি সেক্টরে দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত নেতৃত্ব ও অতিথিসেবাভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে পূর্ণাঙ্গ হোটেল পরিচালনায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে কিউরাসাও ম্যারিয়ট বিচ রিসোর্টে দায়িত্ব পালনকালে তিনি ২৪ লাখ মার্কিন ডলার গ্রস অপারেটিং প্রফিট (জিওপি) বৃদ্ধি নিশ্চিত করেন। একই সঙ্গে ব্র্যান্ড অডিট স্কোর ও এমপ্লয়ি এনগেজমেন্টের ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি সাধন করেন।


ফারস্ট্যাড ২০২২ সালে আইটিএসি ন্যাশনাল বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড এবং ২০১৯ সালে হোটেল অ্যাসোসিয়েশন অব কানাডার ‘রেভিনিউ পারফরম্যান্স টিম অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।


হোটেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেছে, গ্যারি ফারস্ট্যাডের গতিশীল নেতৃত্ব ও বৈশ্বিক অভিজ্ঞতা দেশের অন্যতম শীর্ষ বিলাসবহুল হোটেল হিসেবে দ্য ওয়েস্টিন ঢাকার অবস্থান আরও সুসংহত করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News