Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ৩১ জুলাই শুরু হচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস’ ফেস্টিভ্যাল

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ৩১ জুলাই শুরু হচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস’ ফেস্টিভ্যাল

ফটোগ্রাফ: ওহিদুজ্জামান টিটু

বিয়ের আয়োজন-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও ব্র্যান্ডকে এক প্ল্যাটফর্মে আনতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ আয়োজন করবে।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর সহযোগিতায় হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজন চলবে। উৎসবে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না।


আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের এই হোটেলের আয়োজনে এটি প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল। এতে বিয়ের পরিকল্পনা, সাজসজ্জা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং, ব্যাংকিং, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, কসমেটিকস এবং গাড়িসহ বিভিন্ন খাতের সেবা ও পণ্য প্রদর্শন করা হবে।


দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ওয়েডিং প্যাকেজ এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অফার ও সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন।


উৎসবে অংশ নিচ্ছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ।


সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শের ব্যবস্থাও থাকবে।


এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‍্যাফেলের পুরস্কারের মধ্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটও রয়েছে।


উৎসবের অংশ হিসেবে ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে বিশেষ ওয়েডিং-থিমড ডিনারের আয়োজন করা হয়েছে। মেনুতে খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট ও বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের কয়েকটি জনপ্রিয় পদ থাকবে। নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য ‘বাই ওয়ান, গেট থ্রি’ ডাইনিং অফারও থাকবে।

বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের হেড অব ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দিপু, আমিশে জুয়েলারির সহকারী ব্যবস্থাপক বৃষ্টি খন্দকার, ড্রিম উইভারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং র‍্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবটি ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনই সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News