Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন চালুর ঘোষণা মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন চালুর ঘোষণা মন্ত্রীর

ছবি: মন্ত্রণালয়


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজধানীর বিমানবন্দরসংলগ্ন আশকোনা হজ্জ ক্যাম্পে বিদেশগামী কর্মীদের জন্য ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন।


রবিবার সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে মন্ত্রী জানান, জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে এ আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে ৫০টি করে মোট ১০০টি শয্যা থাকবে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর অর্থায়ন করবে মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।


মন্ত্রী জানান, মন্ত্রণালয় পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে বর্তমানে ৪৯ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। নতুন এই আবাসন সুবিধা চালু হলে সংকটকালীন পরিস্থিতি কিংবা আকস্মিক ফ্লাইট বিলম্ব বা বাতিলের সময় বিদেশগামী কর্মীদের সাময়িকভাবে থাকার সুযোগ নিশ্চিত করা যাবে।


বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।


পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News