Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দেবেন্দ্র কলেজে নবীনবরণে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর

দেবেন্দ্র কলেজে নবীনবরণে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।


রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


মন্ত্রী বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ এ কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলন এবং জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে কলেজটির অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন উল্লেখ করে আফরোজা খানম বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।


তিনি বলেন, “আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। আপনাদের ভালোবাসা পেয়েছি আমি। আমি আমার পিতার আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জের শিক্ষার প্রসারসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই।”


এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।


এর আগে মন্ত্রী কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করেন।


অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News