Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ ১৬ থেকে ২২ নভেম্বর

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ ১৬ থেকে ২২ নভেম্বর

সংগৃহীত

২০২৭ সালের হজে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ দিয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাত দিন এ কার্যক্রম চলবে। তবে হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন করা যাবে না।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তর করা যাবে না।


এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন বা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্তগুলো মেনে আগামী ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে বেসরকারি মাধ্যমের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News