Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্র দূতাবাসের

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্র দূতাবাসের


যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের নিজেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং অতিরিক্ত ফি নেয় এমন তৃতীয় পক্ষের সেবা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।


সোমবার, ১৬ নভেম্বর দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়। পোস্টে আবেদনকারীদের মনে করিয়ে দেওয়া হয়, "আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই।"


দূতাবাস বলেছে, আবেদনকারীরা নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিতে পারেন। তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।


ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস নিয়মিতভাবে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা নিয়ে অনুস্মারক ও সতর্কবার্তা দিয়ে থাকে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News