Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইঞ্জিনে আগুনের শিখা, জরুরি অবতরণ করল আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
ইঞ্জিনে আগুনের শিখা, জরুরি অবতরণ করল আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স থেকে ওরেগনের পোর্টল্যান্ডগামী আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরই ফিরে এসেছে। ১৯ নভেম্বর এ ঘটনা ঘটে। অন্য একটি উড়োজাহাজের পাইলট আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজটির ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে দেখে সতর্ক করার পর পাইলটরা জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।


আমেরিকান এয়ারলাইনসের এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটি ফ্লাইট এএ৩২৩০ পরিচালনা করছিল। এতে ১২০ জন আরোহী ছিলেন। তাঁদের সবাই নিরাপদে অবতরণ করেন।


ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পেছনে থাকা স্কাইওয়েস্টের একটি উড়োজাহাজের পাইলট আগুনের শিখা দেখতে পান। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। একই সঙ্গে উড়োজাহাজটি থেকে তরল পদার্থ চুইয়ে পড়ার আশঙ্কার কথাও জানান।


পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে আমেরিকান এয়ারলাইনসের পাইলটদের সতর্ক করা হয়। এরপর পাইলটরা জানান, উড়োজাহাজটিতে হাইড্রোলিক সমস্যা দেখা দিয়েছে। তাঁরা ফিনিক্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।


এ সময় পাইলটরা তিনবার ‘মেডে’ বলে জরুরি অবস্থা ঘোষণা করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে অবতরণের আগে অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে ফেলার প্রয়োজন আছে কি না, তা জানতে চাওয়া হয়। তবে পাইলটরা এতে সম্মতি দেননি। তাঁরা জানান, উড়োজাহাজটিতে ১২০ জন আরোহী রয়েছেন।


স্কাইওয়েস্ট একটি আঞ্চলিক বিমান সংস্থা। এটি আমেরিকান এয়ারলাইনস ছাড়াও ইউনাইটেড এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস ও আলাস্কা এয়ারলাইনসের হয়ে ফ্লাইট পরিচালনা করে।


সূত্র- সিএনবিসি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News