Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ ফের বাড়াল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ ফের বাড়াল পাকিস্তান

ছবি- সংগৃহীত

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আবারও বাড়িয়েছে ইসলামাবাদ। জিও নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) জারি করা এক নোটিশে এই নিষেধাজ্ঞা আরও একমাস বাড়িয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।


নোটিশ অনুযায়ী, গত বছরের ২৩ এপ্রিলে প্রথম আরোপ করা এই বিধিনিষেধ চলতি বছরের ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। দেশটির ভাষ্যমতে, ভারত-নিবন্ধিত কোনো বাণিজ্যিক বিমান, যাত্রীবাহী জেট বিমান বা সামরিক বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।


ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) পেহালগাম হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং এর ফলে সৃষ্ট কূটনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।


ভারত এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ তোলে। তবে দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ। পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, ভারতও ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।


গত বছরের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি শহরে হামলা চালালে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ শুরু করে এবং বড় আকারের প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে।


এই সংঘাতের সময় পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফায়েল যুদ্ধবিমানসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের পর ওই বছরের ১০ মে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।


আকাশসীমা সংক্রান্ত এই বিধিনিষেধের ফলে ভারতের এভিয়েশন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, যেখানে পাকিস্তানের এভিয়েশন শিল্পে তুলনামূলক কম বিঘ্ন ঘটে।


এর আগে ১৯৯৯ সালের কার্গিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংঘাতের সময়ও একইভাবে আকাশসীমা বিধিনিষেধ আরোপ করেছিল পাকিস্তান। সেই সময়গুলোতেও পাকিস্তানি এয়ারলাইন্সের তুলনায় ভারতীয় এয়ারলাইন্সগুলোকে অনেক বেশি পরিচালনগত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News