Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইতিহাদের মাইলস ব্যবহার করে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে যাওয়ার সুযোগ

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 28, 2026
ইতিহাদের মাইলস ব্যবহার করে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে যাওয়ার সুযোগ

সংগৃহীত

ইতিহাদ এয়ারওয়েজের লয়্যালটি কর্মসূচি ‘ইতিহাদ গেস্ট’-এর সদস্যরা এখন জমা করা মাইলস ব্যবহার করে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ভ্রমণ করতে পারবেন। এ জন্য মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ানের সঙ্গে নতুন অংশীদারত্ব চালু করেছে ইতিহাদ।


ইতিহাদ এয়ারওয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সুবিধার আওতায় সদস্যরা মালদিভিয়ানের নির্ধারিত ফ্লাইটের টিকিট কিনতে মাইলস ব্যবহার করতে পারবেন। এর মধ্যে মালদ্বীপের রাজধানী মালে থেকে বিভিন্ন দ্বীপ ও প্রবালপ্রাচীরে যাওয়ার ফ্লাইটও রয়েছে।


চলতি বছরের শুরুতে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটে দুই বিমান সংস্থার মধ্যে এ বিষয়ে চুক্তি হয়। নতুন এই উদ্যোগের ফলে আবুধাবি থেকে মালদ্বীপে যাওয়া কিংবা দেশটিতে পৌঁছে অন্য দ্বীপে ভ্রমণ করা আরও সহজ হবে।


ইতিহাদ গেস্টের ব্যবস্থাপনা পরিচালক মার্ক পটার বলেন, অনেক পর্যটকের কাছে মালে মালদ্বীপ ভ্রমণের শেষ গন্তব্য নয়, বরং যাত্রার শুরু। মালদিভিয়ানের সঙ্গে অংশীদারত্বের ফলে যাত্রীরা জমা করা মাইলস ব্যবহার করে তাঁদের পছন্দের দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন।


মালদিভিয়ান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস বলেন, মালদ্বীপে সবচেয়ে বড় অভ্যন্তরীণ ফ্লাইট নেটওয়ার্ক পরিচালনা করে তাঁদের সংস্থা। ইতিহাদের আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থার সঙ্গে মালদিভিয়ানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য দেশটি ভ্রমণ আরও সহজ হবে।


এর আগে ২০২৪ সালে দুই বিমান সংস্থার মধ্যে ইন্টারলাইন চুক্তি হয়েছিল। এর আওতায় একটি টিকিটেই মালে থেকে মালদ্বীপের ১৭টি বিমানবন্দরে যাওয়ার সুযোগ পান যাত্রীরা। নতুন অংশীদারত্বের ফলে মাইলস ব্যবহার করেও এই নেটওয়ার্কের সুবিধা নেওয়া যাবে।


ব্যক্তিগত দ্বীপের রিসোর্ট, পানির ওপর নির্মিত ভিলা ও সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের জন্য মালদ্বীপ পর্যটকদের কাছে জনপ্রিয় অবকাশযাপন গন্তব্য।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News