Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তুরস্কে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 28, 2026
তুরস্কে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

সংগৃহীত

তুরস্কের সামসুন চারশাম্বা বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ বিমান। তবে এ ঘটনায় বিমানে থাকা শিক্ষানবিশ পাইলট অক্ষত রয়েছেন।


দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


বিবৃতিতে বলা হয়, বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। খবর পেয়ে বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলসহ সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।


বিমানটিতে একক প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিলেন একজন শিক্ষানবিশ পাইলট। তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে। দুর্ঘটনায় তিনি কোনো আঘাত পাননি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News