মিয়ানমারে নতুন বিমান সংস্থা চালুর পরিকল্পনা থেকে সরে এলো এয়ারএশিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
সংগৃহীত
মিয়ানমারে নতুন একটি বিমান সংস্থা চালুর পরিকল্পনা থেকে সরে এসেছে মালয়েশিয়াভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ারএশিয়া। এ বিষয়ে সম্ভাব্য এক অংশীদারের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ব্যাংককে এয়ারএশিয়ার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ফার্নান্দেস।
এর আগে গত মার্চে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্নান্দেস জানিয়েছিলেন, মিয়ানমারে একটি বিমান সংস্থা চালুর জন্য সম্ভাব্য এক অংশীদারের সঙ্গে আলোচনা করছে এয়ারএশিয়া। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভ্রমণবাজারের ৯৫ শতাংশ পর্যন্ত নিজেদের আওতায় আনার সুযোগ তৈরি হতো।
তবে মঙ্গলবার ফার্নান্দেস বলেন, ‘আলোচনা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা মিয়ানমার নিয়ে আর এগোচ্ছি না।’
সম্ভাব্য অংশীদারের নাম মার্চে প্রকাশ করেননি তিনি। মঙ্গলবারও এ বিষয়ে কোনো তথ্য জানাননি এয়ারএশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা।