ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আওধি খাবারের উৎসব
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হয়েছে আওধি খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব "দাস্তরখান-এ-আওধ"। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের এই প্রপার্টির মোজাইক রেস্তোরাঁয় ৮ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত ।
আওধের রাজকীয় রান্নাঘরের আদলে সাজানো এই ডিনার বুফেতে রয়েছে দৌলত কি চাট, গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি, বাঘার-এ-বেগুন, শাহী টুকরা ও বাদাম কা হালুয়াসহ আওধের নানা ঐতিহ্যবাহী পদ। বুফের মূল্য জনপ্রতি ৮ হাজার ৯৯৯ টাকা নেট।
খাবারের পাশাপাশি অতিথিদের জন্য থাকছে "কাওয়ালি কর্নার"। সেখানে প্রতি সন্ধ্যায় লাইভ কাওয়ালি পরিবেশিত হচ্ছে।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিপে এ তথ্য জানানো হয়।
আয়োজনের এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রচারণার অংশ হিসেবে তারা দুটি কাপল টিকিট দেবে। এর মাধ্যমে ঢাকা–কক্সবাজার–ঢাকা এবং ঢাকা–সিলেট–ঢাকা রুটে ভ্রমণের সুযোগ পাবেন নির্বাচিত অতিথিরা।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এরিয়া জেনারেল ম্যানেজার (আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া) এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার বলেন, "গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি ও শাহী টুকরার মতো ঐতিহ্যবাহী পদের মাধ্যমে আমরা অতিথিদের আওধের বিশেষ স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। লাইভ কাওয়ালি, বিশেষ ব্যাংক অফার ও এয়ারলাইন পার্টনারশিপ আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। আশা করছি, অতিথিদের জন্য এটি আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা হবে।"
আয়োজনের এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনার মেঘনা ব্যাংক। নির্বাচিত কার্ডে অতিথিরা বিশেষ ছাড় পাবেন:
মেঘনা ব্যাংক ও এনআরবি ব্যাংকের কার্ডে ডাইন ৫, পে ১।
ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের কার্ডে ডাইন ৪, পে ১।
সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কার্ডে ডাইন ৩, পে ১।
ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সীমান্ত ব্যাংকের কার্ডে ডাইন ২, পে ১।
অফারগুলো নির্বাচিত কার্ডের জন্য প্রযোজ্য এবং সংশ্লিষ্ট ব্যাংকের শর্ত মানতে হবে।
রিজার্ভেশন ও বিস্তারিত জানতে ফোন করা যাবে +৮৮০ ১৮৮৬ ৪৪১১৭৭ ও +৮৮০ ১৮৮৬ ৪৪১১৮৮ নম্বরে। আয়োজনের স্থান মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা।