Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ওসমানীতে আরও ২৫ ট্রলি দিল প্রবাসী কল্যাণ বোর্ড

ওসমানীতে আরও ২৫ ট্রলি দিল প্রবাসী কল্যাণ বোর্ড

ছবি: মন্ত্রণালয়


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ও যাত্রীদের ভোগান্তি কমাতে আরও ২৫টি ট্রলি দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রলিগুলো হস্তান্তর করেন।


বিমানবন্দরে লাগেজ বহনের জন্য ট্রলির সংকট থাকায় যাত্রীদের প্রায়ই হয়রানির মুখে পড়তে হয়। এই সমস্যা কমাতেই নতুন করে ট্রলি দেওয়া হয়েছে। এতে যাত্রীসেবা আরও সহজ ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই বিমানবন্দরের যাত্রীসেবার সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রবাসীদের বিমানবন্দরকেন্দ্রিক ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।


শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News