Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সাংবাদিকতায় ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

সাংবাদিকতায়  ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

ছবি: ওহিদুজ্জামান টিটু

পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার জন্য তাকে ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।


বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।


শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে এক জমকালো অনুস্ঠানে নাঈম আবির’কে এই পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। 


নাঈম আবির দীর্ঘদিন ধরে দেশের পর্যটন, বিমান চলাচল, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করে আসছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা, যাত্রী ও পর্যটকদের নানা সমস্যা এবং সংশ্লিষ্টদের মতামত উঠে এসেছে।


বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশন খাতের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়েও সাংবাদিকতা করছেন। একই সঙ্গে তিনি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর সদস্য। 


পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, “পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, পর্যটন নারী উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগসহ সেরা পর্যটন সাংবাদিকতা।

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন সাংবাদিকতা পুরস্কার সাংবাদিকতায় ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির বাংলাদেশ পর্যটন পুরস্কার নাঈম আবির নাঈম আবির পর্যটন পুরস্কার নাঈম আবির সেরা পর্যটন সাংবাদিকতা সেরা পর্যটন সাংবাদিকতা সেরা পর্যটন সাংবাদিকতা পুরস্কার পর্যটন সাংবাদিকতা পর্যটন সাংবাদিকতা বাংলাদেশ বাংলাদেশের পর্যটন সাংবাদিক পর্যটন সাংবাদিক নাঈম আবির বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পুরস্কার বাংলাদেশ পর্যটন পুরস্কার বিজয়ী বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ বিজয়ী পর্যটন পুরস্কার ২০২৬ বাংলাদেশ পর্যটন শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশ পর্যটন খাত বাংলাদেশের পর্যটন খাত পর্যটন উন্নয়ন বাংলাদেশ পর্যটন শিল্পের উন্নয়ন পর্যটন খাতের উন্নয়ন পর্যটন সংবাদ বাংলাদেশ পর্যটন সংবাদ এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতা এভিয়েশন সাংবাদিক নাঈম আবির স্টার নিউজ সাংবাদিক নাঈম আবির চেক ইন নাঈম আবির এটিজেএফবি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News