Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ক্রাউন প্লাজা ঢাকায় বড়দিনের সাজে জিঞ্জারব্রেড উড়োজাহাজ

ক্রাউন প্লাজা ঢাকায় বড়দিনের সাজে জিঞ্জারব্রেড উড়োজাহাজ

ছবি: ক্রাউন প্লাজা


আসন্ন বড়দিন উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হয়েছে বর্ণিল উৎসবের আয়োজন। ভূমি থেকে ১৪০ ফুট উচ্চতা থেকে শুরু হওয়া সাজসজ্জা এবং জিঞ্জারব্রেডে তৈরি একটি উড়োজাহাজ এবারের আয়োজনের মূল আকর্ষণ। 


হোটেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অধীন পাঁচ তারকা এই হোটেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগিতায় উৎসবের আয়োজন করছে। ব্যাংকটি এ আয়োজনের এক্সক্লুসিভ ক্রিসমাস ডেকোরেশন পার্টনার। হোটেলের ভাষ্য, উৎসবের মাধ্যমে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি এবং মানুষকে কাছে আনার যে অঙ্গীকার, দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্ব তারই প্রতিফলন।


এবারের প্রধান আকর্ষণ জিঞ্জারব্রেডের উড়োজাহাজ। বিমানবন্দরের কাছে হোটেলটির অবস্থানের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, রন্ধনশিল্পের দক্ষতা, সৃজনশীলতা ও ভ্রমণের অনুষঙ্গ মিলিয়ে স্থাপনাটি বানানো হয়েছে। এটি দর্শনার্থীদের ছবি তোলার সুযোগও দেবে।


ক্রিসমাস ট্রি আলোকিত করা, জিঞ্জারব্রেড উড়োজাহাজ উন্মোচন এবং ঐতিহ্যবাহী কেক মিক্সিংয়ের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি, সহযোগী প্রতিষ্ঠান ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


হোটেলের আলোকসজ্জিত বাইরের অংশ ও ভেতরের পরিসর, দুই জায়গাতেই বড়দিনের সাজ করা হয়েছে। উদ্দেশ্য, দর্শনার্থীদের উৎসবের আবহে ডুবিয়ে দেওয়া। হোটেলে থাকা অতিথিদের পাশাপাশি অন্য দর্শনার্থীরাও এ আয়োজন ঘুরে দেখতে পারবেন।



আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া ও ক্লাস্টার জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের দায়িত্বে থাকা আশওয়ানি নায়ার বলেন, প্রচলিত সাজসজ্জার বাইরে গিয়ে ভিন্ন কিছু করাই ছিল তাঁদের লক্ষ্য।


তিনি বলেন, “বড়দিন এমন একটি সময়, যখন মানুষ আনন্দ, সম্প্রীতি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর মধ্য দিয়ে স্মৃতি তৈরি করে, যা উৎসব শেষ হওয়ার পরও দীর্ঘদিন মনে থেকে যায়। এ বছর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আমরা প্রচলিত উৎসবের সাজসজ্জার গণ্ডি পেরিয়ে ভিন্নধর্মী কিছু উপহার দিতে চেয়েছি।" 


নায়ার আরও বলেন, 'আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আয়োজন ঘুরে দেখতে, সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে এবং আমাদের সঙ্গে বড়দিনের আনন্দ উপভোগ করতে। এই উৎসবে বিমানবন্দরের একটু জাদুকরী অভিজ্ঞতা পেতে আপনার ভ্রমণকারী হওয়ার প্রয়োজন নেই।'


ডিসেম্বরজুড়ে হোটেলে নানা আয়োজন থাকছে। এর মধ্যে আছে পরিবার ও বন্ধুদের জন্য ক্রিসমাস কার্নিভাল এবং উৎসবের বিশেষ ব্রাঞ্চ ও ডিনার। নতুন বছরকে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর থাকছে মিউজিক্যাল নাইট।


খাবারের দিকে উৎসবের পুরো মৌসুমে পাওয়া যাবে ক্রিসমাস গুডি বক্স, বিশেষ কেক এবং তাজা বেকড ডেজার্ট। হোটেল জানিয়েছে, এসব হোটেলে বসে উপভোগ করা যাবে, আবার বাসায় নিয়েও যাওয়া যাবে।


কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের ছুটির মৌসুমে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট শহরের অন্যতম আকর্ষণীয় উৎসব গন্তব্য হয়ে উঠবে। সাজসজ্জা ২৭ নভেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।


হোটেলটিতে ২৮৪টি কক্ষ ও স্যুইট রয়েছে। এ ছাড়া আছে ডাইনিং, সভা ও অনুষ্ঠানের জায়গা এবং অবসর বিনোদনের সুবিধা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কুর্মিটোলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিভিল এভিয়েশন প্লটে হোটেলটির অবস্থান।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News