লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 20, 2026
মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন রোববার লালবাগ কেল্লা পরিদর্শন করেন। ছবি: মার্কিন দূতাবাস
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিক।
মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন রোববার প্রত্নতত্ত্ব অধিদপ্তর আয়োজিত এ সফরে অংশ নেন বলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে।
সফরকালে তারা মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।
১৭শ শতাব্দীতে নির্মিত লালবাগ কেল্লা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে আসছে।