Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এটাকে আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

আজ সকাল ১০টায় নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার-এর কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

 

এসময় আফরোজা খানম বলেন, “আমরা অত্যন্ত গর্বের সাথে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করছি, যা আমাদের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে।”

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরন করে তিনি বলেন, ১৯৮০ সালে এই কুর্মিটোলায় ঢাকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এভিয়েশন খাতের ভিত্তি রচনা করেছিলেন।

 

সরকার যেকোনো ধরণের সহযোগিতা করতে সদা প্রস্তুত উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, “আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের সেই লক্ষ্য পূরণ হবে, ইনশাআল্লাহ।”

 

বিশেষ অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদু্জ্জমান মিল্লাত বলেন, “আমি বিশ্বাস করি, এই নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ৩৫০ নটিক্যাল মাইল পরিসরের সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে।”

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বুভেরো-সহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News