Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-এর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-এর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

ছবি: হাইকমিশন

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা -আইওএম -এর সঙ্গে বৈঠক করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।


রোববার এই সৌজন্য সাক্ষাতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে আইওএম-এর চিফ অব মিশন ক্রিস্টিন পারকো আঞ্চলিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত ও টেকসই সমাধান নিয়ে হাইকমিশনারের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।


মালদ্বীপস্থ বাংলাদেশের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


বৈঠকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল ও ফিলিপাইনের হাইকমিশনসমূহের সমন্বয়ে একটি মাইগ্রেশন অ্যাডভাইজরি গ্রুপ গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা অভিবাসন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।


পাশাপাশি মালদ্বীপে মাইগ্র্যান্ট ওয়ার্কার রিসোর্স সেন্টারের কার্যক্রম শক্তিশালী করা এবং বহুপক্ষীয় অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।


হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশি প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং একইসঙ্গে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন।


তিনি অভিবাসীদের কর্মসংস্থান, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও সেবাপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।


তিনি মালদ্বীপ সরকারের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার রক্ষায় ধারাবাহিক সহযোগিতা প্রদান করে আসছে।


বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে যৌথভাবে সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণে সম্মত হন।


বাংলাদেশ হাইকমিশন ও আইওএম অভিবাসন ব্যবস্থাপনাকে আরও মানবিক, সুশৃঙ্খল ও কল্যাণমুখী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বৈঠকটি সমাপ্ত হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News