Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের নামে ভুয়া ‘ইমো’ (imo) অ্যাকাউন্ট নিয়ে সতর্কতা

ডেস্ক রিপোর্ট | Published: Monday, February 16, 2026
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের নামে ভুয়া ‘ইমো’ (imo) অ্যাকাউন্ট নিয়ে সতর্কতা

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘ইমো’ (imo)-তে সক্রিয় থাকা একটি প্রতারক চক্রের ব্যাপারে জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন।


হাইকমিশনের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের কোনো ইমো অ্যাকাউন্ট নেই। হাইকমিশন থেকে কোনো প্রকার তথ্য প্রদানের জন্য বা যোগাযোগের ক্ষেত্রে ইমো ব্যবহার করা হয় না।


প্রতারণা থেকে বাঁচতে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাসমূহ:


হাইকমিশনের লোক পরিচয় দিয়ে কেউ ইমোতে কোনো লিংক পাঠালে তাতে প্রবেশ করবেন না।


নিজের ফোন বা অ্যাকাউন্টের কোনো কোড বা ওটিপি (OTP) কাউকে দেবেন না।


না বুঝে বা অপরিচিত কারো কথায় কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।


প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News