Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বিনা খরচে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ জন কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।


এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাবেন।


এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে কাজ করবেন। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।


কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের খরচ বহন করছে নিয়োগকর্তা। ফলে জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলে জানান রাশেদুল হক। আর ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।


তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে চূড়ান্ত হন ১১২ জন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News