মাত্র ৬০০ রিয়ালে ওমানি নাগরিকত্ব
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 07, 2026
ফাইল ছবি।
জানুয়ারির
৪ তারিখ থেকে ওমানে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ ওমানি
রিয়াল (প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা)। নতুন ফি কাঠামো চালু হওয়ায় দেশটির নাগরিকত্ব
অনেকের জন্যই সহজলভ্য হয়ে গেছে।
ওমানের
স্বরাষ্ট্র মন্ত্রী সাইয়্যিদ হামাউদ বিন ফয়সাল আল বুসাইদী মন্ত্রিসভায় রয়েল ডিক্রি জারি
করেন। এতে নাগরিকত্ব সংক্রান্ত আবেদন ফি ও প্রশাসনিক খরচ নির্ধারণ করা হয়েছে।
যেসকল
অভিবাসী স্থায়ীভাবে ওমানে বসবাস করার জন্য নাগরিকত্ব চান তারাই এই ফি দিবেন। ওমানি
নারীর গর্ভজাত সন্তানদের নাগরিকত্ব লাভ করার জন্য আবেদন করলেও একই ফি প্রযোজ্য।
ওমানি
পুরুষকে বিয়ে করলে ভিনদেশী নারীরা ৫০% অর্থছাড়ে মাত্র ৩০০ ওমানি রিয়াল (প্রায় ৯৬ হাজার
টাকা) জমা দিয়েই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের কঠোর
শর্ত পূরণ করতে হবে।
এক্ষেত্রে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিবাহের অনুমোদনপত্র থাকতে। বিয়ের পর ন্যূনতম ১০
বছর অতিবাহিত হতে হবে। স্বামী ও সন্তানদের সাথে থাকতে হবে। কোনো ধরণের অপরাধে জড়ানো
যাবে না।
নাগরিকত্ব
প্রত্যাহার করতে চাইলে ২০০ ওমানি রিয়াল (প্রায় ৬৪ হাজার টাকা) দিতে হবে। এতে করে প্রশাসনিক
প্রক্রিয়া সহজতর হবে। সন্তোষজনক সেবার মানও বজায় থাকবে।
সকল
আবেদনকারীর জন্য আরবিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং আরবি ভাষার পরীক্ষা
দেওয়া বাধ্যতামূলক করা হয়।
আগে
ত্যাগ করা ওমানি নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্যও ৬০০ ওমানি রিয়াল ফি প্রযোজ্য। তবে
আবেদনকারীদের ওমানে অন্তত দুই বছর ধরে স্থায়ীভাবে বসবাস করার প্রমাণ দেখাতে হবে।
এছাড়াও পূর্বের নাগরিকত্ব ত্যাগের নথিপত্র জমা দিতে হবে।
আইনানুগ
শর্ত পূরণ করতে পারলে ওমানি নাগরিকের বিধবা বা তালাকপ্রাপ্ত স্ত্রীও ৬০০ ওমানি
রিয়াল ফি দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
নতুন
ফি কাঠামো উপসাগরীয় নাগরিকত্ব নীতিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার হিসেবে গণ্য
হচ্ছে। সিদ্ধান্তটি শুধুমাত্র আবেদন ফি সংক্রান্ত। নাগরিকত্বের যোগ্যতা বা আইনি
শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
সূত্র:
ওমান অফিশিয়াল গ্যাজেট, গালফ নিউজ, ওমান অবজারভার।