Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির নিবন্ধন নবায়নে ১৫ দিনের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 31, 2026
মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির নিবন্ধন নবায়নে ১৫ দিনের আল্টিমেটাম

মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নিয়ে পরিচালিত ট্রাভেল এজেন্সিগুলোকে দ্রুত নবায়নের জন্য ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সি পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব হারাচ্ছে বলেও উল্লেখ করা হয়।


এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলোকে দ্রুত অনলাইনে আবেদন করে নিবন্ধন সনদ নবায়নের আহ্বান জানানো হয়েছে। এজন্য মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd

) প্রবেশ করে আবেদন জমা দিতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পরও যারা নবায়ন ছাড়াই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News