Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, January 28, 2026
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মঙ্গলবার সকালে বারামতি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মুম্বাই থেকে উড্ডয়ন করা লিয়ারজেট ৪৫ এক্সআর (Learjet 45 XR) বিমানটি সকাল আনুমানিক ৮টা ৪৮ মিনিটে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে থাকা অজিত পাওয়ারসহ সকল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।


এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্র জানায়, VT-SSK রেজিস্ট্রেশন নম্বরের বিমানটি দুর্ঘটনার পরপরই আগুনে পুড়ে যায় এবং কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, গত আড়াই বছরে মহারাষ্ট্রে VSR Ventures-এর মালিকানাধীন কোনো বিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা।


এছাড়া, একই বিমানটি ২০২৩ সালেও অবতরণের সময় একটি দুর্ঘটনায় জড়িত ছিল। ফলে নির্দিষ্ট এই বিমানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতা অজিত পাওয়ার মুম্বাই থেকে নিজ নির্বাচনী এলাকা বারামতির উদ্দেশে যাচ্ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্য ও দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতারা শোক ও সমবেদনা জানিয়েছেন।


মহারাষ্ট্র সরকার আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পৃথক তদন্তের আশ্বাস দিয়েছে।


বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়,  “বিমানটি মুম্বাই টাওয়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে অবতরণের প্রস্তুতি নেয়। রানওয়ে ২৭-এ অবতরণের অনুমতি দেওয়া হয়। সে সময় মুম্বাই বিমানবন্দরে ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতা ছিল। অবতরণের সময় বাতাসের গতি ছিল ১৪০ ডিগ্রি কোণ থেকে ঘণ্টায় ৭ নট।”সূত্র: টাইমস অব ইন্ডিয়া / গালফ নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News