Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের

সংগৃহীত

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে মিশরের সঙ্গে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে, বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ ও পাটজাত পণ্য আমদানির জন্য কায়রোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।


বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রস্তাবগুলো তুলে ধরেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন।


এসময়, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিশরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার আল-সাদাতের মধ্যকার বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, তাঁদের সেই বন্ধুত্ব দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।


সাক্ষাৎকালে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ফিলিস্তিন ইস্যু এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার বিষয়েও তারা আলোচনা করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News