Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সিঙ্গাপুরের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
সিঙ্গাপুরের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ

সংগৃহীত

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনার সময় বাংলাদেশ দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটির কাছ থেকে আরও বেশি বিনিয়োগ চেয়েছে ঢাকা।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।


ফিলিপ ওংকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে হুমায়ুন কবির বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রম খাতে সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।


তিনি জলবায়ু সহযোগিতা বিষয়ক সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।


ফিলিপ ওং বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। সুবিধাজনক সময়ে সিঙ্গাপুরে সরকারি সফরে যাওয়ার জন্য তিনি হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানান।


আসিয়ানের খাতভিত্তিক সংলাপ সহযোগী হওয়ার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগ দেওয়ার বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চান হুমায়ুন কবির।


আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হতে চায় বাংলাদেশ। এ প্রচেষ্টায় সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।


গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News