Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মস্কো বিমানবন্দরে সাড়ে ৫ লাখ ডলারের রত্ন ও অলংকার জব্দ

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 21, 2026
মস্কো বিমানবন্দরে সাড়ে ৫ লাখ ডলারের রত্ন ও অলংকার জব্দ

সংগৃহীত

রাশিয়ার মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে প্রায় ৫ লাখ ৫০ হাজার ডলার মূল্যের রত্নপাথর ও অলংকার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। চোরাচালানের চেষ্টার অভিযোগে এক যাত্রীর কাছ থেকে ৩৭৬টি রত্নপাথর ও অলংকার উদ্ধার করা হয়েছে।


টিএএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ওই যাত্রীর বয়স ৪৬ বছর। তিনি থাইল্যান্ড থেকে দুবাই হয়ে মস্কোয় আসছিলেন। বিমানবন্দরে তল্লাশির সময় গ্রিন চ্যানেলে তাকে আটক করা হয়।


তার লাগেজ তল্লাশি করে প্রথমে রত্নপাথরের সনদপত্র পাওয়া যায়। পরে সেখান থেকে বিভিন্ন খনিজ পাথর, আংটি, কানের দুল ও মুক্তা উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা।


ওই ব্যক্তি জানান, রাশিয়ায় বিক্রির উদ্দেশ্যে থাইল্যান্ড থেকে পাথরগুলো কিনেছিলেন। শুল্ক এড়াতে তিনি গ্রিন চ্যানেল ব্যবহার করেছিলেন।


বিশেষজ্ঞদের পরীক্ষায় উদ্ধার করা সামগ্রীর মধ্যে হীরা, চুনি, পান্না, নীলকান্তমণি ও অ্যালেক্সানড্রাইটসহ বিভিন্ন মূল্যবান ও আধা মূল্যবান পাথর পাওয়া গেছে।


কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ চোরাচালানের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। পরে আদালত তাকে ২ লাখ রুবল জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা রত্নপাথর ও অলংকার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News