ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ নাইটস’ সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিকী ছবি
ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে ওমানে বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশ নাইটস’ আয়োজন করতে যাচ্ছে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি আগামী ৭ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় মাস্কাটের আল খুয়াইর ফ্ল্যাগ স্কয়ারে অনুষ্ঠিত হবে।
‘বাংলাদেশ নাইটস’ অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রা পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলাকে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হবে।
ওমানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে দূতাবাস।
অনুষ্ঠানটি সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.