Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অস্ট্রেলিয়ান মিশনের সতর্কবার্তা : ভিসা আবেদনকারীদের প্রতারণা এড়াতে ‘ইমিঅ্যাকাউন্ট’ ব্যবহারের আহ্বান

প্রতিবেদক | Published: Tuesday, May 19, 2026
অস্ট্রেলিয়ান মিশনের সতর্কবার্তা : ভিসা আবেদনকারীদের প্রতারণা এড়াতে ‘ইমিঅ্যাকাউন্ট’ ব্যবহারের আহ্বান


বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন ভিসা জালিয়াতি থেকে সুরক্ষিত থাকতে আবেদনকারীদের নিজ নিজ ভিসা আবেদন যাচাইয়ের আহ্বান জানিয়েছে এবং সকল ভিসা আবেদন অস্ট্রেলিয়ান সরকারের ইমিগ্রেশন পোর্টাল ‘ইমি-অ্যাকাউন্ট’ (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে।


মঙ্গলবার অস্ট্রেলিয়ান হাইকমিশন, বাংলাদেশ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, মাইগ্রেশন এজেন্টের মাধ্যমেও আবেদন করা হলেও সেটি অবশ্যই অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ImmiAccount-এর মাধ্যমে জমা দিতে হবে।


হাইকমিশন আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, তাদের নিয়োগকৃত এজেন্ট যেন ImmiAccount-এ ভিসা আবেদন দেখার সুযোগ দেন, যাতে আবেদনকারীরা নিজেরাই তথ্য যাচাই করতে পারেন।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যে বিষয়গুলো পরীক্ষা করা উচিত:


ব্যক্তিগত তথ্য: নাম, জন্মতারিখ এবং পাসপোর্ট নম্বর ঠিক আছে কিনা।


ভিসার বিভাগ: সঠিক ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।


আবেদনের অবস্থা: ভিসার বর্তমান অগ্রগতি বা স্ট্যাটাস ট্র্যাক করা।


বায়োমেট্রিক চিঠি: বায়োমেট্রিক নির্দেশনার চিঠিটি (Biometric Instruction Letter) সঠিক ভিসা ক্যাটাগরির সাথে মিলছে কিনা তা যাচাই করা।


এছাড়া অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে পাঠানো যেকোনো বার্তা বা হালনাগাদ তথ্য নিয়মিত পর্যবেক্ষণেরও পরামর্শ দেওয়া হয়েছে।


হাইকমিশন বলেছে, ImmiAccount ব্যবহার ও নিজস্ব আবেদন পর্যবেক্ষণ ভিসা জালিয়াতি থেকে সুরক্ষা এবং আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।


এ বিষয়ে বিস্তারিত জানতে অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিসা আবেদন ও ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News