পাকিস্তানে বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২ পাইলট
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, June 15, 2026
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন বলে এক সরকারি বিবৃতিতে সোমবার জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দান জেলায় বিমানটি বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত ও আরও তিনজন আহত হন।
নিহত পাইলট দুজনকে ক্যাপ্টেন কাসিম ও ক্যাপ্টেন তালহা হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিমান বিধ্বস্তের কারণ বা পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: এএ
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.