Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রে বৈধ সময়সীমার বাইরে অবস্থান নয়: মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে বৈধ সময়সীমার বাইরে অবস্থান নয়: মার্কিন দূতাবাসের সতর্কতা


ঢাকায় মার্কিন দূতাবাস সোমবার বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলকে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং অনুমোদিত সময়সীমার বেশি দেশটিতে অবস্থান না করতে সতর্ক করেছে।


দূতাবাসের ভেরিফাই ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “যারা আইনসম্মতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তারা তাদের অনুমোদিত অবস্থানের সময়সীমা জানতে অনলাইনে তাদের Form I-94 দেখতে পারেন।”


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা হোল্ডাররা তাদের অফিসিয়াল প্রবেশ-রেকর্ড দেখতে ও প্রিন্ট করতে https://i94.cbp.dhs.gov ভিজিট করতে পারবেন এবং তারা নিশ্চিত করতে পারবেন যে অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করে যুক্তরাষ্ট্রের আইন মেনে চলছেন।


"যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন মেনে চলুন এবং অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করা থেকে বিরত থাকুন," — বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।


মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃক জারি করা Form I-94 নির্ধারণ করে একজন বিদেশি নাগরিক দেশটিতে প্রবেশের পর কতদিন বৈধভাবে অবস্থান করতে পারবেন।


অনুমোদিত মেয়াদ অতিক্রান্ত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়া, ভিসা বাতিল বা বহিষ্কারের মতো গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News