Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পরীক্ষা চলাকালেই চীনের কার্গো ড্রোন ডাব্লিউ-৫০০০-এর ৫৩০টি প্রি-অর্ডার

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 24, 2026
পরীক্ষা চলাকালেই চীনের কার্গো ড্রোন ডাব্লিউ-৫০০০-এর ৫৩০টি প্রি-অর্ডার

ছবি: সংগৃহীত

উন্নয়নাধীন চীনের বৃহত্তম মানববিহীন কার্গো ড্রোন ডাব্লিউ-৫০০০ প্রি-ডেলিভারি পরীক্ষা চলাকালেই ৫৩০টি প্রি-অর্ডার পেয়েছে বলে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে চায়না সেন্ট্রাল টেলিভিশন-সিসিটিভি। 


বিমানটি তৈরি করছে  বেইজিংয়ের এয়ারহোয়াইট হোয়েল টেকনোলজি। এর অধিকাংশ উৎপাদন কাজ হচ্ছে পূর্ব চীনেরছাংচৌ শহরে।  এই ড্রোনটি নির্দিষ্ট ডানাবিশিষ্ট মানববিহীন বিমান, যা মূলত আকাশপথে পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।


নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০.৮ টন এবং এটি প্রায় ৫ টন পর্যন্ত পণ্য বহন করতে পারে। এটি প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং সর্বোচ্চ ক্রুজ গতিবেগ ঘণ্টায় ৫২৬ কিলোমিটার। এর সর্বোচ্চ উড্ডয়ন পরিসর প্রায় ২,৬০০ কিলোমিটার।


প্রতিষ্ঠানটি জানায়, চীনে উন্নয়ন করা একটি ডিজিটাল অ্যালাইনমেন্ট সিস্টেম ব্যবহার করে বিমানটির যন্ত্রাংশ মিলিমিটার-স্তরের নির্ভুলতায় স্থাপন করা সম্ভব হচ্ছে।


ডাব্লিউ-৫০০০ তৈরিতে ব্যাপকভাবে কার্বন ফাইবার কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে। নির্মাতা জানায়, এই উপাদান অ্যালুমিনিয়াম অ্যালয়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ হালকা হলেও শক্ত, ফলে বিমানটি বেশি দূরত্ব অতিক্রম এবং বেশি পণ্য বহন করতে সক্ষম। 


ড্রোনটির বেশিরভাগ উপাদান চীনে তৈরি। 


সূত্র: সিসিটিভি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News