Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বিদেশগামীদের সতর্ক করল বোয়েসেল

ডেস্ক রিপোর্ট | Published: Monday, September 14, 2026
প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বিদেশগামীদের সতর্ক করল বোয়েসেল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বোয়েসেল বিদেশগমনেচ্ছু প্রার্থীদের একটি প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করে দিয়েছে।


সোমবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বোয়েসেল জানায়, সম্প্রতি কিছু প্রতারক চক্র ব্যক্তিগত বা অবৈধ মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে বিভিন্ন লিংক পাঠিয়ে বিদেশগমনেচ্ছু প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।


বার্তায় স্পষ্ট করে বলা হয়, বোয়েসেল থেকে পাঠানো সব এসএমএস শুধু "BOESL" নামেই প্রেরণ করা হয়। চাকরি, নিবন্ধন, প্রার্থী নির্বাচন কিংবা কোনো ধরনের অর্থ প্রদানের জন্য বোয়েসেল কখনোই ব্যক্তিগত বা সাধারণ মোবাইল নম্বর থেকে এসএমএস বা লিংক পাঠায় না।


এ কারণে অপরিচিত নম্বর থেকে আসা কোনো এসএমএস, লিংক বা অর্থ প্রদানের অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সব বিদেশগমনেচ্ছু প্রার্থীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।


প্রতারণার শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বোয়েসেল।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News