Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জাভা সাগরে নিখোঁজ ফেরি থেকে ১০২ জন উদ্ধার, একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, September 13, 2026
জাভা সাগরে নিখোঁজ ফেরি থেকে ১০২ জন উদ্ধার, একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত


জাকার্তা, ১৩ সেপ্টেম্বর: ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিপর্যস্ত হওয়া একটি যাত্রীবাহী ফেরি থেকে ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থা জানিয়েছে, ২৪৩ জন যাত্রী নিয়ে চলাচলকারী ভির্গো ট্রান্সপোর্ট ৮ নামের ফেরিটি বৈরী আবহাওয়ার কবলে পড়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাকি যাত্রীদের খোঁজে অভিযান এখনো চলছে।


ফেরিটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন শহরের উদ্দেশে যাচ্ছিল। রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে সর্বশেষ এটি বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বলে জানা যায়।


উদ্ধার অভিযানে জাহাজ ও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকে যাত্রীদের কোনো চিহ্ন দেখলে তা জানাতে সতর্ক করা হয়েছে।


এর আগে গত মাসে ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে আরেকটি ফেরিতে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছিল। সতেরো হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি পরিবহনের একটি সাধারণ ও ব্যাপক ব্যবহৃত মাধ্যম।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News