Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্যান প্যাসিফিক সোনারগাঁও ‘স্টেক অ্যান্ড এস্কেপ’, থাকছে কক্সবাজার ভ্রমণের সুযোগ

প্যান প্যাসিফিক সোনারগাঁও ‘স্টেক অ্যান্ড এস্কেপ’, থাকছে কক্সবাজার ভ্রমণের সুযোগ

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার সিগনেচার রেস্তোরাঁ ঝর্নায় শুরু হয়েছে ‘স্টেক অ্যান্ড এস্কেপ’ স্টেক আয়োজন। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন, যেখানে থাকছে আনলিমিটেড স্টেকের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের সুযোগ।


বেঙ্গল মিটের সঙ্গে যৌথ আয়োজনে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে অল-ইনক্লুসিভ আনলিমিটেড স্টেক। এর সঙ্গে থাকছে সালাদ বার, স্যুপ অব দ্য ডে ও ডেজার্ট স্টেশন।


এছাড়া নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘ডাইন ৩, পে ১’ সুবিধা। আয়োজনের অংশ হিসেবে একটি র‍্যাফেল ড্রও থাকছে। এতে বিজয়ী এক দম্পতি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে যাতায়াতের জন্য দুটি বিমান টিকিট পাবেন।


প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ইন-হাউস অতিথিরা পুরো আয়োজনজুড়ে ১০ শতাংশ ছাড় পাবেন।


‘স্টেক অ্যান্ড এস্কেপ’ প্রতিদিন ঝর্না রেস্তোরাঁয় ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর মূল্য জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা, যা সবকিছুসহ। আয়োজনটির প্রধান অংশীদার ব্র্যাক ব্যাংক।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News