Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রতি লিটারে জেট ফুয়েলের দাম কমলো ২১.৬৩ টাকা

প্রতি লিটারে জেট ফুয়েলের দাম কমলো ২১.৬৩ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম যথাক্রমে প্রতি লিটারে ২১ টাকা ৬৩ পয়সা এবং ০.১৪২১ মার্কিন ডলার কমিয়েছে।

 

আজ জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, জেট এ-১ জ্বালানির দাম প্রতি লিটারে ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটারের মূল্য ১.৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে বিইআরসি।

 

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এ মূল্য আগামী ৭ মে রাত ১২টা থেকে কার্যকর হবে।

 

বিইআরসি প্রথমবারের মতো ২০২৫ সালের মে মাসে জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করে এবং জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হবে।

 

বিইআরসির এক কর্মকর্তা বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও বাড়ানো হবে এবং কমলে দেশীয় বাজারেও কমানো হবে। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে এ মূল্য নির্ধারণ করত।”

 

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, গত ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে ২০২৬ সালের মে মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারা অনুযায়ী আজ গণশুনানি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিইআরসি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News