Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রাডার সমস্যায় শিকাগো বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
রাডার সমস্যায় শিকাগো বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

শিকাগো বিমানবন্দরে গড়ে ৪৭ মিনিট দেরিতে উড়ছে ফ্লাইট । ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থায় ত্রুটির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। পরিস্থিতি বেশি খারাপ হলে বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।


মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এফএএ জানিয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণের একটি সরঞ্জাম মেরামতের কাজ চলছে। এ কারণে কিছু ফ্লাইটের চলাচল সাময়িকভাবে বিলম্বিত করা হচ্ছে।


বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়েতে উড়োজাহাজ এবং অন্যান্য যানবাহনের চলাচল পর্যবেক্ষণে এএসডিই-এক্স নামের গ্রাউন্ড রাডার ব্যবস্থা ব্যবহার করা হয়। এই ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় বিমানবন্দরে উড়োজাহাজের জট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অবতরণকারী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে।


ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিমানবন্দরের ১৩ শতাংশ বা ৩৭৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান কেন্দ্র এই বিমানবন্দর। থ্যাংকসগিভিং ছুটির কারণে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ফ্লাইট চলাচলের কথা জানিয়েছে এফএএ।


সংস্থাটি জানিয়েছে, ফ্লাইট চলাচলে গড়ে ৪৭ মিনিট বিলম্ব হচ্ছে। এই সমস্যা বুধবার রাত ১টা পর্যন্ত চলতে পারে। অবতরণের আগে কোনো কোনো উড়োজাহাজকে আকাশে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।


এর আগে ১৩ নভেম্বর রাউটার ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী ওই ঘটনায় ১৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়। এতে ১৫ লাখের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েন। এরপর থেকে এফএএ ও বিভিন্ন এয়ারলাইনস একের পর এক সমস্যার মুখে পড়ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News