ত্রিপলীতে ২৬৩ অভিবাসীর দেশে ফেরার নিবন্ধন ৬ ও ৭ অক্টোবর: দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, October 06, 2026
ফাইল ছবি
লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ২৬৩ জন বাংলাদেশি অভিবাসীর নিবন্ধন কার্যক্রম ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে এ নিবন্ধন হবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সোমবার তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে মোট ২৬৩ জনের তালিকা প্রকাশ করেছে দূতাবাস এবং গ্রুপ ভেদে নিবন্ধনের সময়ও উল্লেখ করে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের আগস্টে যেসব অভিবাসী দেশে ফেরার জন্য দূতাবাসে পাসপোর্ট ও ট্রাভেল পারমিট (আউটপাস) জমা দিয়েছিলেন, তাঁদের জন্যই এ নিবন্ধন।
তালিকায় নাম থাকা অভিবাসীদের নির্ধারিত সময়ে দূতাবাসে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
নিবন্ধনের সময় ও স্থান:
তারিখ: ৬ ও ৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার ও বুধবার)
স্থান: বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া