Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শীঘ্রই যশোর বিমানবন্দরের রানওয়েতে উঠা-নামা করবে বড় উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, January 27, 2026
শীঘ্রই যশোর বিমানবন্দরের রানওয়েতে উঠা-নামা করবে বড় উড়োজাহাজ

ছবি: সংগৃহীত

যশোর বিমানবন্দরের রানওয়ে শক্তিশালীকরণ প্রকল্প সম্পন্ন হলে বড় উড়োজাহাজও নিরাপদে অবতরণ ও উড্ডয়ন করতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার যশোর বিমানবন্দরে আয়োজিত এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন যাত্রী বের হওয়ার টার্মিনাল ভবন ও এপ্রন (উড়োজাহাজ পার্কিং প্ল্যাটফর্ম) নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “চলমান রানওয়ে শক্তিশালীকরণ প্রকল্প রানওয়ের ক্ষমতা বাড়াবে, যা ভবিষ্যতে বড় উড়োজাহাজকে নিরাপদে অবতরণ ও উড্ডয়ন করতে সহায়তা করবে।”

আন্তর্জাতিক মান বজায় রাখতে নিয়মিত নিরাপত্তা অনুশীলন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, এতে বিভিন্ন সংস্থার সমন্বয় ও দুর্বলতা চিহ্নিত করতে সুবিধা হয়।

অনুশীলনে বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও যশোর ২৫০ বেডের জেনারেল হাসপাতালের মেডিকেল টিম অংশগ্রহণ করে।

এছাড়াও, বেবিচক সদস্য (প্রশাসন) এস এম লাবলুরর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুশীলন পরিকল্পনা ও তদারকি করেন বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News