সেরা প্রমোশন ক্যাম্পেইনে গোল্ড জিতল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬-এর দশম আসরে বেস্ট প্রমোশন ক্যাম্পেইন বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। মালদ্বীপের মালে শহরের বার্সেলো নাসানধুরা মালেতে অনুষ্ঠিত এই আয়োজনে দক্ষিণ এশিয়ার ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়।
হোটেলটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্জন তাদের "পিপল, পারপাস অ্যান্ড প্রোগ্রেস" দর্শনেরই প্রতিফলন। এতে মানুষের সঙ্গে সংযোগ, সামাজিক দায়বদ্ধতা এবং নতুন ভাবনার মাধ্যমে আতিথেয়তাকে আরও অর্থবহ করার ওপর জোর দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হোটেলটির প্রচারণা শুধু ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। পরিবেশ রক্ষা, কমিউনিটির কল্যাণ, মানুষে মানুষে সংযোগ এবং অতিথিদের স্মরণীয় অভিজ্ঞতার মাধ্যমে ইতিবাচক প্রভাব রাখাও ছিল এসব উদ্যোগের লক্ষ্য।
এর মধ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে আরআরআর (রিডিউস. রিইউজ. রিভাইভ.) উদ্যোগের কথা। এই উদ্যোগে একবার ব্যবহারযোগ্য ৩ হাজার ৬৮৮টি প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করে একটি ক্রিসমাস ট্রি তৈরি করা হয়। প্লাস্টিকের ব্যবহার কমানো ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোই ছিল এর উদ্দেশ্য। হোটেলটি জানায়, উদ্যোগটি আইএইচজির জার্নি টু টুমরো নামের টেকসই উন্নয়ন অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
"ব্রিং পিপল টুগেদার" উদ্যোগে মানুষের মধ্যে অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। আর "গিভিং ফর গুড" কর্মসূচির আওতায় হয়েছে রক্তদান, কমিউনিটি পরিচ্ছন্নতা অভিযান, মজার স্কুলকে সহায়তা, নারী উদ্যোক্তাদের নিয়ে ওয়াও মার্কেট এবং মিনিংফুল ম্যারাথন ২.০। ম্যারাথন থেকে সংগৃহীত সহায়তা ওদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের মজার স্কুলের কার্যক্রমে ব্যবহার করা হয়।
খাবারের অভিজ্ঞতায় নতুনত্ব আনতে হোটেলটি চালু করেছে বিস্ট বাই এমকে। এটি ঢাকায় বিশ্বভ্রমণের থিমে সাজানো রুফটপ ডাইনিং। এর "পাসপোর্ট মেনু"-তে বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ রাখা হয়েছে।
পুরস্কার প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভি.কে. বলেন, "আমরা যা কিছু করি, তার কেন্দ্রে রয়েছে মানুষ।" তিনি আরও বলেন, এই স্বীকৃতি হোটেলের সহকর্মী ও অংশীদারদের সৃজনশীলতা, নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি আতিথেয়তার মাধ্যমে অর্থবহ পরিবর্তন আনতে তাদের আরও অনুপ্রাণিত করবে।
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার ভ্রমণ ও আতিথেয়তা খাতের উৎকর্ষ, উদ্ভাবন এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পরিচিত।