Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এসএটিএ ২০২৬: বাংলাদেশের সেরা বিজনেস হোটেল র‍্যাডিসন ব্লু

প্রতিবেদক | Published: Sunday, October 11, 2026
এসএটিএ ২০২৬: বাংলাদেশের সেরা বিজনেস হোটেল র‍্যাডিসন ব্লু


সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৬-এ "লিডিং বিজনেস হোটেল ইন বাংলাদেশ" পুরস্কার জিতেছে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। হোটেলটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গত ৮ অক্টোবর মালদ্বীপের বার্সেলো নাসানধুরায় এসএটিএ গালা অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মনজুরুল হক মজুমদার।


হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক সুযোগ-সুবিধা, পেশাদারভাবে পরিচালিত ইভেন্ট এবং অতিথিদের ব্যক্তিগত সেবার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর আগেও হোটেলটি এসএটিএর একাধিক স্বীকৃতি পেয়েছে বলে জানানো হয়েছে।


হোটেলের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে বলা হয়, এই স্বীকৃতি তাদের "অসাধারণ আতিথেয়তার প্রতি অবিচল অঙ্গীকারের" প্রতিফলন। অতিথি ও অংশীদারদের আস্থার জন্য ধন্যবাদ জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। একই সঙ্গে হোটেলের কর্মীদের পরিশ্রম ও পেশাদারির প্রশংসা করা হয়েছে।



রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নতুনভাবে সংস্কার করা ২০০টি কক্ষ ও স্যুট রয়েছে। করপোরেট সমাবেশ, সম্মেলন ও মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) আয়োজনের জন্য রয়েছে নানা আকারের সভা ও অনুষ্ঠানকক্ষ।


হোটেলটির রেস্তোরাঁর মধ্যে আছে ওয়াটার গার্ডেন ব্রাসেরি, যেখানে আন্তর্জাতিক খাবারের বুফে পাওয়া যায়। প্যান-এশিয়ান খাবারের জন্য রয়েছে স্পাইস অ্যান্ড রাইস। আর অভিজাত খাবারের রেস্তোরাঁটির নাম সাবলাইম।


হোটেল কর্তৃপক্ষ জানায়, এই অর্জনকে ভিত্তি করে তারা করপোরেট অংশীদারত্ব আরও জোরদার করতে চায়। লক্ষ্য হলো ব্যবসায়িক ভ্রমণ, সভা ও ইভেন্টের জন্য বাংলাদেশে পছন্দের গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করা।


সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার ভ্রমণ ও আতিথেয়তা খাতের উৎকর্ষ, উদ্ভাবন এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পরিচিত। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News