Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

স্পিরিটের মেকানিকদের নিয়োগ দিতে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, May 06, 2026
স্পিরিটের মেকানিকদের নিয়োগ দিতে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের পরিকল্পনা

ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়া স্পিরিট এয়ারলাইন্সের বিমান মেকানিকদের নিয়োগ দেওয়ার কথা ভাবছে সাউথওয়েস্ট এয়ারলাইন্স।


বোয়িং ৭৩৭ ম্যাক্স ৭ বিমান বহরে যুক্ত করার প্রস্তুতি এবং কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বোয়িং ৭৩৭ ম্যাক্স ৭ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাউথওয়েস্টের প্রধান নির্বাহী বব জর্ডান জানিয়েছেন, আগামী আগস্ট ২০২৬ নাগাদ অনুমোদন মিলতে পারে এবং বোয়িংয়ের তথ্য অনুযায়ী ২০২৭ সাল থেকে বিমান সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।


এয়ারক্রাফট মেকানিক্স ফ্রেটার্নাল অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রেট ওস্ট্রেইখ জানান, স্পিরিটের মেকানিকদের নিয়োগ প্রসঙ্গে তিনি সাউথওয়েস্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।


তিনি আরও জানান, অবসরে যাওয়া মেকানিকদের জায়গা পূরণেও নতুন নিয়োগের প্রয়োজন রয়েছে। একই পথে হাঁটছে আমেরিকান এয়ারলাইন্সও।


এদিকে সাউথওয়েস্ট এ বছর ১,০৭২ জন পাইলট নিয়োগের পরিকল্পনার কথা তার বৈমানিকদের জানিয়েছে, যা আগের প্রত্যাশার চেয়ে প্রায় ২০০ বেশি। তবে জ্বালানি তেলের মূল্য উচ্চ থাকলে এই সংখ্যা কমতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।


সূত্র: রয়টার্স 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News