Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ট্রাম্পের নামে বিমানবন্দর: ফ্লোরিডার পাম বিচে ৪-৩ ভোটে অনুমোদন

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, May 06, 2026
ট্রাম্পের নামে বিমানবন্দর: ফ্লোরিডার পাম বিচে ৪-৩ ভোটে অনুমোদন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টির কমিশনাররা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার পক্ষে ভোট দিয়েছেন।


রাজ্য কর্তৃপক্ষের অনুমোদনের পর স্থানীয় পর্যায়েও মঙ্গলবার ৪-৩ ভোটে এই সিদ্ধান্ত পাস হয়।


কমিশনাররা ট্রাম্প অর্গানাইজেশনের সহযোগী একটি কোম্পানির সঙ্গে একটি নামকরণ অধিকার ও লাইসেন্সিং চুক্তি অনুমোদন করেন, যার আওতায় বিমানবন্দরটির নতুন নাম হবে "প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট"।


এই সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে গত মার্চ মাসে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের স্বাক্ষর করা একটি আইন, যেখানে বিমানবন্দরটির নামকরণের অনুমতি দেওয়া হয় — তবে ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট ট্রেডমার্ক চুক্তিতে স্থানীয় অনুমোদনকে বাধ্যতামূলক করা হয়।


চুক্তি অনুযায়ী, বিমানবন্দর পরিচালনায় সাইনেজ, বিজ্ঞাপন, বিপণন, পণ্যসামগ্রী ও ব্র্যান্ডিংয়ে নতুন নামটি ব্যবহারের জন্য কাউন্টি একটি স্থায়ী ও রয়্যালটিমুক্ত লাইসেন্স পাবে।


তবে এই নামকরণ চূড়ান্ত হতে হলে আরও একটি ধাপ পেরোতে হবে। যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের নামকরণ ও পদবি নির্ধারণের দায়িত্বে থাকা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) চূড়ান্ত অনুমোদন এখনো প্রয়োজন। সেই অনুমোদন মিললে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন নামটি কার্যকর হওয়ার কথা রয়েছে।


এর আগে ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের ট্রেডমার্ক ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ডিটিটিএম অপারেশন্স এলএলসি "ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট" এবং "প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট" — এই দুটি নামের ট্রেডমার্কের জন্য আবেদন করে। প্রস্তাবিত নতুন লোগোতে দ্বিতীয় নামটিই ব্যবহার করা হয়েছে।


সূত্র: সিবিএস/ মিয়ামি হেরাল্ড 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News