Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

স্পনসর ছাড়াই আরব আমিরাতের পাঁচ বছরের ট্যুরিস্ট ভিসা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, July 16, 2026
স্পনসর ছাড়াই আরব আমিরাতের পাঁচ বছরের ট্যুরিস্ট ভিসা


দুবাইয়ে জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সংযুক্ত আরব আমিরাতের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার শর্তাবলি স্পষ্ট করেছে। সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য এই ভিসায় স্পনসর বা আমন্ত্রণকারী ছাড়াই একাধিকবার দেশে প্রবেশ করা যাবে।


নিজ-স্পনসরশিপের এই ভিসাটি পাঁচ বছরের জন্য বৈধ থাকবে এবং এই সময়ে একাধিকবার আমিরাতে ঢোকা ও বের হওয়া যাবে। প্রতিবার সফরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে, যা আরও ৯০ দিন বাড়ানোর সুযোগও রয়েছে। তবে বছরে মোট অবস্থানকাল কোনোভাবেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।


যেসব ট্যুরিস্ট, নিয়মিত ভ্রমণকারী, পরিবারের সঙ্গে দেখা করতে আসা মানুষ ও ব্যবসায়িক কাজে ঘন ঘন আমিরাতে যাতায়াত করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি ভিসা চালু করা হয়েছে। সাধারণ ট্যুরিস্ট ভিসার তুলনায় এতে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি মিলবে।


আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অন্তত ছয় মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, বৈধ স্বাস্থ্যবিমার প্রমাণ, যাওয়া-আসার টিকিট এবং গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।


এ ছাড়া আবেদনের আগের ছয় মাসে তাঁদের ব্যাংক হিসাবে অন্তত ৪,০০০ মার্কি ন ডলার বা সমপরিমাণ অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে।


আবেদন যেভাবে করা যাবে

সংযুক্ত আরব আমিরাতের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চব্বিশ ঘণ্টাই আবেদন করা যাবে। চাইলে কাস্টমার হ্যাপিনেস সেন্টার ও আমের সার্ভিস সেন্টার থেকেও আবেদন সম্পন্ন করা যাবে।


আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সেবা বেছে নেওয়া, আবেদন ফরম পূরণ করা, প্রয়োজনীয় নথি আপলোড করা এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।


ফি ও অবস্থানের নিয়ম

ভিসা ফি, সেবা মাশুল ও ফেরতযোগ্য আর্থিক জামানতসহ মোট আবেদন খরচ পড়বে ৩,৭১৩ আমিরাতি দিরহাম। ব্যক্তিভেদে ও বাড়তি প্রয়োজনের ওপর নির্ভর করে চূড়ান্ত খরচে কিছুটা হেরফের হতে পারে।


নির্ধারিত সময়ের বেশি অবস্থান না করার দায়িত্ব ভিসাধারীর নিজের। অতিরিক্ত অবস্থানের জরিমানা এড়াতে ভ্রমণকারীরা তাঁদের প্রবেশ ও প্রস্থানের তথ্য ট্র্যাভেল মুভমেন্ট রিপোর্টের মাধ্যমে দেখে নিতে পারবেন।


মূল বৈশিষ্ট্য

-সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত


-স্পনসর বা আমন্ত্রণকারীর প্রয়োজন নেই


-পাঁচ বছর মেয়াদে বৈধ


-ভিসার পুরো মেয়াদে মাল্টিপল এন্ট্রির সুযোগ


-প্রতি সফরে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান


-আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ


-বছরে সর্বোচ্চ ১৮০ দিন থাকা যাবে


-আগের ছয় মাসে ন্যূনতম ৪,০০০ মার্কিন ডলার ব্যাংক ব্যালান্স থাকতে হবে


পাঁচ বছর মেয়াদি এই মাল্টিপল এন্ট্রি পর্যটক ভিসা বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে দুবাইয়ের অবস্থান আরও মজবুত করবে, দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়াবে এবং অর্থনীতিতে পর্যটন খাতের অবদান আরও বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট হবেন, বারবার ভ্রমণে উৎসাহ পাবেন এবং ভ্রমণ ও আতিথেয়তা খাতে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: গালফ নিউজ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News