Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

থ্যাংকসগিভিং উপলক্ষে ফ্লাইটে বিশেষ খাবার দেবে এমিরেটস

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
থ্যাংকসগিভিং উপলক্ষে ফ্লাইটে বিশেষ খাবার দেবে এমিরেটস

ছবি- সংগৃহীত

থ্যাংকসগিভিং উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে দুবাইগামী ফ্লাইটে বিশেষ খাবারের আয়োজন করেছে এমিরেটস এয়ারলাইন। আগামী ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত যাত্রীরা এসব খাবার পাবেন। একই সময়ে ফ্লাইটে সরাসরি এনবিএর খেলা দেখার সুযোগও থাকবে। এমিরেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্র থেকে দুবাইগামী ফ্লাইটে প্রথম শ্রেণির যাত্রীদের জন্য থাকবে মিষ্টি আলুর স্যুপ, লবস্টার ও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি বিশেষ খাবার। মূল পদ হিসেবে পরিবেশন করা হবে টার্কি। এর সঙ্গে থাকবে আপেল, কুমড়া, পেকান বাদাম ও কর্নব্রেড স্টাফিং।


বিজনেস ক্লাসের যাত্রীরা মিষ্টি আলুর স্যুপ অথবা সামুদ্রিক খাবারের প্ল্যাটার দিয়ে খাবার শুরু করতে পারবেন। এরপর তাঁদেরও পরিবেশন করা হবে টার্কির বিশেষ পদ। প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে থাকবে ভেষজ উপাদানে ভাজা টার্কি ও ক্র্যানবেরি সস। ইকোনমি শ্রেণির যাত্রীদের জন্য থাকবে চেস্টনাট দিয়ে তৈরি বিশেষ পুরসহ ভাজা মুরগি।


সব শ্রেণির যাত্রীদের জন্য মিষ্টান্ন হিসেবে থাকছে অ্যাপল ক্রাম্বল টার্ট, কুমড়ার মুস কেক ও সল্টেড ক্যারামেল মিল্ক কেক।


অন্যদিকে, দুবাই থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে প্রথম শ্রেণির যাত্রীরা জুনিপার দিয়ে মেরিনেট করা স্যামন মাছ অথবা বাটারনাট স্কোয়াশ স্যুপ বেছে নিতে পারবেন। মূল খাবার হিসেবে থাকবে ভাজা টার্কি।


বিজনেস ক্লাসে পরিবেশন করা হবে বাটারনাট স্কোয়াশ স্যুপ অথবা বিটরুট দিয়ে তৈরি স্যামন মাছের পদ। মূল খাবার হিসেবে থাকবে রোজমেরি ও রসুন দিয়ে রান্না করা টার্কি। ইকোনমি শ্রেণির যাত্রীরা পাবেন মসুর ডালের সালাদ ও আলুর মতো করে রান্না করা পার্সনিপের সঙ্গে চিকেন মেডেলিয়ন।


লাউঞ্জেও বিশেষ আয়োজন


শুধু ফ্লাইটেই নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে, বোস্টন, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে এমিরেটসের লাউঞ্জেও বিশেষ খাবার পরিবেশন করা হবে। এসব খাবারের মধ্যে রয়েছে বাটারমিল্কে মেরিনেট করা টার্কির বুকের মাংস এবং মাশরুম ও চেস্টনাট দিয়ে তৈরি বিশেষ পদ।


দুবাইয়ের লাউঞ্জগুলোতে থাকবে ক্র্যানবেরি সসসহ ভাজা টার্কির মাংস। মিষ্টান্ন হিসেবে পাওয়া যাবে পাম্পকিন পাই টার্ট ও পাম্পকিন চিজকেক। এ ছাড়া পাম্পকিন স্পাইসড মার্টিনি ও মসলাযুক্ত নাশপাতির অ্যালকোহলমুক্ত পানীয়ও পরিবেশন করা হবে।


ফ্লাইটে দেখা যাবে এনবিএর খেলা


থ্যাংকসগিভিং উপলক্ষে যাত্রীরা এমিরেটসের স্পোর্ট২৪ ও স্পোর্ট২৪ এক্সট্রা চ্যানেলে সরাসরি এনবিএর খেলা দেখতে পারবেন। এসব খেলায় অংশ নেবে মিলওয়াকি বাকস, বোস্টন সেলটিকস, ডালাস ম্যাভেরিকস, লস অ্যাঞ্জেলেস লেকার্স ও গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স।


এ ছাড়া এমিরেটসের বিনোদনব্যবস্থা ‘আইস’-এ উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও কনটেন্ট থাকবে। যাত্রীরা সেখানে ৩ হাজারের বেশি সিনেমা ও ৬০০টি টিভি অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।


এমিরেটস বর্তমানে যুক্তরাষ্ট্রের ১২টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলো বোস্টন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, শিকাগো, ওয়াশিংটন ডালেস, সিয়াটল, নিউয়ার্ক, অরল্যান্ডো, ডালাস-ফোর্ট ওয়ার্থ, সান ফ্রান্সিসকো ও মায়ামি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News