টোয়াব নির্বাচন: পরিবর্তন ও আধুনিকায়নের প্রত্যাশা পর্যটন উদ্যোক্তাদের
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 06, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
দেশের পর্যটন শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে পর্যটন খাতে নতুন আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংগঠনটির আসন্ন নির্বাচনে পরিবর্তন, আধুনিকায়ন ও তরুণ নেতৃত্বের পক্ষে বিভিন্ন মহল থেকে সমর্থনের কথা উঠে এসেছে।
আগামী ১৬ জুন রাজধানীর শেরেবাংলা নগরের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে টোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে অন্যতম আলোচিত প্যানেল হিসেবে রয়েছে ‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’।
সম্প্রতি ‘দ্যা এক্সপ্লোরার-২’ জাহাজে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও রিভার ক্রুজ অনুষ্ঠানে অংশ নিয়ে পর্যটন খাতের কয়েকজন প্রবীণ উদ্যোক্তা ও সংগঠক ‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’ প্যানেলের প্রতি শুভকামনা ও সমর্থন জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্যানেলটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল হক, টোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ও বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বাদশা, টোয়াবের সাবেক ডিরেক্টর (ট্রেড অ্যান্ড ফেয়ার) ও বাংলাদেশ ইনবাউন্ডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল একরাম, এবং ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা সৈয়দ হাবিব আলী।
তারা পর্যটন শিল্পে নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং আধুনিক চিন্তাধারার নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনের ঐতিহ্য ও কার্যকারিতা পুনরুদ্ধারে সময়োপযোগী উদ্যোগ প্রয়োজন।
এছাড়া, এই প্যানেলকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, টোয়াবের সাবেক সহ-সভাপতি ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান এবং ট্যুর গাইড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু।
তাদের মতে, ড. মো. তাসলিম আমিন শোভনের নেতৃত্বাধীন প্যানেলটি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় টোয়াবকে আরও কার্যকর ও আধুনিক সংগঠনে রূপান্তর করতে ভূমিকা রাখতে পারে।
সাধারণ সদস্য ও তরুণ ট্যুর অপারেটরদের একটি অংশের মতে, কোভিড-পরবর্তী সময়ে বৈশ্বিক পর্যটন শিল্পে দ্রুত পরিবর্তন এলেও টোয়াব সেই গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থরক্ষা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের ব্র্যান্ডিং এবং কর ও ভ্যাটসংক্রান্ত বিভিন্ন নীতিগত জটিলতা নিরসনে আরও কার্যকর ভূমিকার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে সভাপতি পদপ্রার্থী ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, টোয়াবকে আন্তর্জাতিক মানের পেশাদার ও প্রযুক্তিনির্ভর সংগঠনে রূপান্তর করাই তাদের লক্ষ্য। সদস্যদের ব্যবসায়িক নিরাপত্তা, ডিজিটালাইজেশন এবং আন্তর্জাতিক বুকিং প্ল্যাটফর্মের সঙ্গে দেশীয় ট্যুর অপারেটরদের সংযুক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’ প্যানেলে প্রার্থী রয়েছেন যারা-
সভাপতি: ড. মো. তাসলিম আমিন শোভন (ইনোগ্লোব ট্রাভেল এন্ড ট্যুরস লিমিটেড)
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট: সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল (মার্কেট এন-ট্রান্স লিমিটেড)
ভাইস প্রেসিডেন্ট-২: শেখ কামরুজ্জামান রনি (ইউনাইটেড কনসালটেন্সি এন্ড ট্যুরস)
ডিরেক্টর ফিন্যান্স: সবুর ইসলাম (সাদ হলিডেজ)
ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স: মো. সামিউল হাসান (ভিক্টোরিয়া ট্যুর)
ডিরেক্টর ট্রেড অ্যান্ড ফেয়ার: শোয়েব বিন নূর (চলঘুড়ি লিমিটেড)
ডিরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার্স: মো. হাফিজুর রহমান খান (হলিডেজ ডট কম)
ডিরেক্টর প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন: মোহাম্মদ শাহাদাৎ রশীদ (ট্রিপ ৩৬০°)
ডিরেক্টর ট্রেনিং অ্যান্ড রিসার্চ: মেহেদী হাসান (বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার)
ডিরেক্টর কালচার অ্যান্ড স্পোর্টস: মো. নেহার সারওয়ার অয়ন (অভিযাত্রিক ট্যুরিজম)
ডিরেক্টর মেম্বার অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার: ওসমান গনি (ইমো হলিডেজ)
ডিরেক্টর প্রপার্টি অ্যান্ড অ্যাসেট: ফয়সাল আলম চৌধুরী (রাজু) (পিয়ানো আইল্যান্ড)
ডিরেক্টর প্রার্থী: মো. মিছবা উর রহমান (মুসাফির ট্রাভেলস)