Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

উড়োজাহাজে ভ্রমণের শিষ্টাচার নিয়ে পোশাক বিক্রি করবে লুফথানসা

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 24, 2026
উড়োজাহাজে ভ্রমণের শিষ্টাচার নিয়ে পোশাক বিক্রি করবে লুফথানসা

উড়োজাহাজে ভ্রমণের সময় যাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে তৈরি পোশাক ও অনুষঙ্গ বিক্রি করতে যাচ্ছে জার্মানির উড়োজাহাজ সংস্থা লুফথানসা। আগামী ২৭ নভেম্বর থেকে তাদের ওয়ার্ল্ডশপে সীমিত সংস্করণের চার ধরনের পণ্য পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারলাইনসটি।


২০২৬ সালের আগস্টে ‘ট্রাভেল এটিকেট কালেকশন’ নামে এই উদ্যোগ চালু করে লুফথানসা। এতে উড়োজাহাজে ভ্রমণের কিছু অলিখিত নিয়ম হাস্যরসাত্মকভাবে ক্যাপ, ব্যাগ, টি-শার্ট ও সোয়েটারে তুলে ধরা হয়। উড়োজাহাজের ভেতরে স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে যাত্রীদের সচেতন করাই ছিল এর উদ্দেশ্য।


শুরুতে এসব পণ্য বিক্রির পরিকল্পনা ছিল না এয়ারলাইনসটির। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার পর দ্বিতীয় সংস্করণ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।


নতুন সংস্করণের নকশা তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদেরও যুক্ত করা হয়েছে। তাঁদের সবচেয়ে বেশি প্রস্তাব করা ধারণার ভিত্তিতে তৈরি হয়েছে ‘নো নিড টু স্ট্যান্ড আপ রাইট আফটার ল্যান্ডিং’ লেখা একটি টি-শার্ট। এর অর্থ, উড়োজাহাজ অবতরণের পরপরই দাঁড়ানোর প্রয়োজন নেই।


নতুন টি-শার্টের পাশাপাশি প্রথম সংগ্রহের জনপ্রিয় তিনটি পণ্যও বিক্রি করা হবে। এগুলো হলো ‘লাইভ, লাভ, এক্সিট বাই রো’ লেখা ক্যাপ, ‘রিক্লাইন রেসপনসিবলি’ লেখা ক্যাপ এবং ‘টেক্সট ইয়োর মাম আফটার ল্যান্ডিং’ লেখা টোট ব্যাগ।


প্রতিটি পণ্যের মাত্র ২৫০টি করে তৈরি করা হবে। সংগ্রহের সুবিধার্থে প্রতিটি পণ্যের লেবেলে ‘০০১/২৫০’-এর মতো আলাদা নম্বর থাকবে।


লুফথানসা জানিয়েছে, এসব পণ্য বিক্রি থেকে পাওয়া লাইসেন্স ফি লুফথানসা গ্রুপের সহায়তা সংস্থা ‘হেল্প অ্যালায়েন্স’-কে দেওয়া হবে। তবে এ খাতে মোট কত অর্থ সংগ্রহ হতে পারে, তা জানায়নি এয়ারলাইনসটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News