Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা ইন্টারভিউতে আর্থিক সামর্থ্যের প্রমাণ আনুন: মার্কিন দূতাবাস

ভিসা ইন্টারভিউতে আর্থিক সামর্থ্যের প্রমাণ আনুন: মার্কিন দূতাবাস


অনভিবাসী ভিসার আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের সব খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে বলেছে ঢাকাযস্থ মার্কিন দূতাবাস।


শনিবার ২৮ নভেম্বর ২০২৬ সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। পোস্টে বলা হয়, ভ্রমণের সময় অনাকাঙ্ক্ষিত কোনো বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ মেটানোর প্রস্তুতিও থাকতে হবে।


এ ছাড়া ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। “যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনুন,”  পোস্টে বলা হয়েছে। মার্কিন অভিবাসন পরিভাষায় একে বলা হয় 'পাবলিক চার্জ'।


পোস্টের সঙ্গে দেওয়া গ্রাফিকটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট)। এর শিরোনাম 'অনভিবাসী ভিসা সম্পর্কে মনে করিয়ে দেওয়া হচ্ছে'।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News