Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা জালিয়াতিতে ৫ বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল ঢাকার কানাডা হাইকমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, April 29, 2026
ভিসা জালিয়াতিতে ৫ বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল ঢাকার কানাডা হাইকমিশন

ছবি: সংগৃহীত


কানাডার ভিসা আবেদনে জাল নথি জমা দেওয়া হলে কমপক্ষে পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ হওয়ার বিধান রয়েছে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশন।


মঙ্গলবার হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে  প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসন জালিয়াতির কারণে প্রতি মাসে হাজার হাজার আবেদনপত্র বাতিল করা হচ্ছে। ভিসা আবেদনে জাল বা প্রতারণামূলক নথি দাখিল করে ধরা পড়লে আবেদনকারীকে আইনগতভাবে কানাডায় প্রবেশ বা অবস্থানের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।


"সর্বদা আসল নথিপত্র সরবরাহ করুন। এর পরিণতি লাভজনক নয়," — বিজ্ঞপ্তিতে এই বার্তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।


কানাডার অভিবাসন আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা জাল নথি দাখিল করা একটি গুরুতর অপরাধ, যা কেবল ভিসা বাতিল নয়, ভবিষ্যতে যেকোনো ধরনের ভিসা প্রাপ্তিকেও বাধাগ্রস্ত করতে পারে।


হাইকমিশন আবেদনকারীদের বিস্তারিত তথ্যের জন্য কানাডা সরকারের ওয়েবসাইট পরিদর্শনের আহ্বান জানিয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News