ভুয়া কূটনীতিক পরিচয়ে প্রতারণা নিয়ে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, September 15, 2026
মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মঙ্গলবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, তাদের কর্মীরা অনলাইনে কখনোই অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। দূতাবাসের পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করলে সাড়া না দেওয়া এবং কোনো অর্থ না পাঠানোর অনুরোধ জানানো হয় পোস্টে।
প্রতারণার ধরন বা এর ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দূতাবাস।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.